উত্তরদিনাজপুর

আদিবাসী সমাজের কুসংস্কার দুরি করনের উদ্দেশ্যে কালিয়াগঞ্জ থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচী পালন

শুক্রবার কালিয়াগঞ্জ থানার পুলিশকে আদিবাসী সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা বিভিন্ন সামাজিক কুসংস্কারগুলি তুলে ধরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আদিবাসী জমি রক্ষা কমিটি। এদিন এই উদ্দেশ্য নিয়ে কমিটির সদস্যরা এক র‍্যালি বের করে। র‍্যালিটি কালিয়াগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে হাজির হয় কালিয়াগঞ্জ থানা চত্বরে। সেখানে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, ডাইনি অপবাদে ঘর ছাড়া করা, ঝাড় ফুঁক, তুকতাক করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে থানার সামনে বিক্ষোভ দেখান হয়। পরে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এক ডেপুটেশন পত্র তুলে দেয় ডি.এস.পি রথীন্দ্রনাথ বিশ্বাস-এর হাতে। আদিবাসীদের বিক্ষোভে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে থানায় প্রচুর পুলিশ মোতায়েম করা হয়।

        এদিন থানায় বিক্ষোভ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী জমি রক্ষা কমেটির সম্পাদক মঙ্গল হাসদা জানান, আদিবাসী সমাজে কুসংস্কারের আচ্ছন মানুষদের সচেতন করতে কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু তা সেই সকল মানুষদের কাছে ঠিক মতো পৌছাচ্ছেনা যার কারণে তারা এদিন এই ডেপুটেশন দিতে এসেছেন, যারা আদিবাসী সমাজে এমন কুসংস্কার ছড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক বলেও দাবী করেন।